ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকেই লাইন ধরেন

    প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকেই লাইন ধরেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকেই এখন লাইন ধরে থাকেন। শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে জুম প্ল্যাটফর্মে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ড. মোমেন বলেন, আগে আমাদের অনেক দেশের নেতাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ঘুরতে হতো। আমরা অ্যাপয়েন্টমেন্ট পেতাম না। তবে এখন সময় বদলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেকেই এখন লাইন ধরে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের ইমেজ বেড়েছে, সে কারণে বিশ্বের দরবারে আমাদের মর্যাদাও বেড়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্বের অনেক নেতাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মান দিয়েছেন। অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তার সঙ্গে আলাপ করেছেন। এটা আমাদের জন্য সম্মানের।

    ড. মোমেন বলেন, ধনী দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থাও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ সহায়তায় এগিয়ে আসছে। তবে এ অর্থ সহায়তা পেতে হলে প্রকল্প তৈরি করতে হবে।

    প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ