ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • এখনো সীমান্তে পড়ে আছে ২ বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

    এখনো সীমান্তে পড়ে আছে ২ বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একদিন পার হলেও সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের দুর্গম নো-ম্যান্সল্যান্ডে এখনো পড়ে আছে দুই বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়নি। রাতেও উদ্ধারের সম্ভাবনা নেই।

    মরদেহগুলো সীমান্তের বাংলাদেশ না ভারত অংশে রয়েছে এ নিয়ে জটিলতার কারণে লাশ উদ্ধারে দেরি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু ও লাশ উদ্ধার না হওয়ায় শোকের মাতম চলছে নিহতদের পরিবারে।

    উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্তের ১৩৩১ নম্বর পিলারের পাশে বুধবার দুপুরে দুই বাংলাদেশির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, লাশ দুটি আসকর আলী ও আরিফ মিয়ার। তারা সীমান্তবর্তী এলাগুল এলাকার বাসিন্দা। নিহতদের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। এরপর আর ফিরে আসেননি।

    কানাইঘাট থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মরদেহগুলো সীমান্তে এখনো পড়ে আছে। বিজিবি ও বিএসএফ যৌথভাবে মরদেহ উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

    পুলিশের ধারণা- আসকর ও আরিফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা ওই দেশের খাসিয়া আদিবাসীদের গুলিতে মারা যেতে পারেন।

    লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম জানান, নিহত আরিফ ও আসকর তার ওয়ার্ডের বাসিন্দা। গত মঙ্গলবার বিকালের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরেনি।

    সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধারে বিজিবি-বিএসএফ আলোচনা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ