ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে চাকুরী সরকারিকরণের দাবীতে মানববন্ধন

বরিশালে চাকুরী সরকারিকরণের দাবীতে মানববন্ধন
বরিশালে চাকুরী সরকারিকরণের দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারিকরণের (রাজস্ব খাতে) দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ সামনে সরকারি কলেজে কর্মরত বেসকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকারি ইউনিয়নের বিভাগীয় সভাপতি মো. ইউসুফ মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল বিভাগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন আনু ।

 সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী কল্যাণ সমন্বয় পরিষদের সভাপতি মানিক হোসেন মৃধা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদ বরিশাল জেলা সভাপতি সরকারি বিএম কলেজের প্রধান সহকারী মো. হামিদুল ইসলাম, সহ-সভাপতি অহিদুজ্জামান সুমন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মৃধা মো. নাসির উদ্দিন, ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বরিশাল জেলা সাধারণ সম্পাদক এনামুল হক দুলাল ।

আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান, ঝালকাঠী জেলা সভাপতি মো. বেল্লাল হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক শাহ-আলম, বরগুনা জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মো. নিজাম উদ্দিন, বিএম কলেজ প্রতিনিধি মো. মিজানুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের ৩৪২টি সরকারি কলেজে প্রায় ৬ হাজারের অধিক বেসকারি কর্মচারী দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। তারা নামে মাত্র ৪-৫ হাজার টাকা বেতনে প্রতিদিন কমপক্ষে ১৪-১৬ ঘন্টা দায়িত্ব পালন করেন। এসব সুদক্ষ কর্মচারী কর্মতর থাকাবস্থায় এদের চাকুরী সরকারিকরণ না করে ২০১৭ সালে সরকার হাজার হাজার অদক্ষ্য জনবল নিয়োগ দিয়েছেন। এনিয়ে বিভিন্ন সময় মাননীয় সংসদ সদস্যগণ জাতীয় সংসদে এদের চাকুরী জাতীয় করণের দাবীতে বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেননি। অনতিবিলম্বে এসব কর্মচারীদের চাকুরী সরকারিকরণের জন্য বক্তারা সরকারের প্রতি দাবী জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ