গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ৫ চায়না প্রকৌশলী আহত

বরিশালের গৌরনদীতে মাইক্রোবাস খাদে পড়ে চালকসহ পাঁচজন চায়না প্রকৌশলী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ৫ চায়না প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের সম্মুক্ষে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স।
এইচকেআর