মুলাদীতে স্কুল ছাত্রীর রহস্য জনক মৃত্যু

মুলাদীতে স্বর্ণা আক্তার নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজিরচর ইউনিয়নের খাসেরহাট গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণা আক্তার গুচ্ছ গ্রামের মোস্তফা বয়াতির মেয়ে। সে কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তবে পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে স্বর্ণার মৃতু হয়েছে।
নিহতের বাবা মোস্তফা বয়াতি জানান, বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তার মেয়ে স্বর্ণা বাড়িতে কাজ করতে ছিলো। ওই সময় বাড়িতে ঘরে কেউ ছিল না। ঘরের মধ্যে ইদুরের গর্তের মাটি সরানোর সময় আর্থিক রড় থেকে সে বিদ্যুতায়িত হয়। তার মা ঘরে ফিরে মাটিতে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দেন। পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মুলাদী হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান খান বলেন, স্বর্ণাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে কিনা বিষয়টি নিশ্চিত নয়। তবে ময়না তদন্ত রির্পোটের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করছি। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর