ঢাকা রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বরিশালে সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
বরিশালে সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সদর উপজেলা ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যান্যরা।

 


আমতলীসহ উপকূলে উঁকি দিচ্ছে শীত

 

 

 


                       

 

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন