ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • 'বিশেষ বিবেচনায়' রোববার ফ্লাইট চালু

    'বিশেষ বিবেচনায়' রোববার ফ্লাইট চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে কুয়েত ও বাহরাইনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য দুটি এয়ারলাইন্সকে 'বিশেষ বিবেচনায়' অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (বেবিচক) কর্তৃপক্ষ। 

    শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছে বেবিচক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আগামী রোববার ঢাকা থেকে এ দুটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। 

    বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান সমকালকে বলেন, ঢাকা থেকে কুয়েত ও বাহরাইনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য দুটি বিদেশী এয়ারলাইন্স জাজিরা ও গালফকে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেওয়া নির্দেশনা পরিপালন করতে হবে। তিনি বলেন, শনিবার থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও প্রয়োজনে ফ্লাইট পরিচালনার সময়সীমা বাড়ানো হবে।

    বেবিচক কর্মকর্তারা জানান, করোনাভাইরাস মহামারির বিস্তার ঠেকাতে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ আগে দিয়েছিল বেবিচক। তবে এই সময়ে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতই চালু ছিল। সর্বশেষ গত বুধবার থেকে চীনে চারটি এয়ারলাইন্সকে বিশেষ বিবেচনায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ