ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বরিশাল জেলা ও মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটিতে এড. মজিবুর রহমান নান্টুকে জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক এবং মনিরুজ্জমান ফারুককে মহানগর বিএনপির আহবায়ক, এড. আলী হায়দার বাবুলকে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়েছে ।

এছাড়া দেত্তয়ান মো. শহীদুল্লাহকে উত্তর জেলা বিএনপির আহবায়ক করা হয় ।

অপরদিকে এড. আকতার হোসেন মেহবুলকে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব, কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদকে মহানগর বিএনপির সদস্য সচিব এবং মিজানুর রহমান মুকুলকে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে জেলা ও মহানগর বিএনপির কমিটি।

বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. মনির হোসেন এর  স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।


বিস্তারিত আসছে......

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ