ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

 আগৈলঝাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
আগৈলঝাড়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ছবিতে পুষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতৃবৃন্দরা।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

আলোচনা সভা শেষে চার নেতার স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ