ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বানারীপাড়ায় ডাক্তার না হয়েও ডাক্তার পদবীতে প্রার্থীর প্রচারণা

বানারীপাড়ায় ডাক্তার না হয়েও ডাক্তার পদবীতে প্রার্থীর প্রচারণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামী ডাক্তার না হয়েও নির্বাচনী পোস্টার-লিফলেটে নিজেকে ডাক্তার পদমর্যাদা ব্যবহার করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

মঙ্গলবার তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীতা বাতিলের দাবীতে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী নির্মল চন্দ্র মন্ডল ও মো.শাজাহান খাঁন পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সহা এবং নির্বাচন অফিসার মো.মনিরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। এসময় তারা ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমান হিসেবে তার নামের পূর্বে ডাক্তার লেখা নির্বাচনী পোস্টার ও লিফলেট সংযুক্ত করে দেন। 

এব্যাপারে উত্তম ঘরামী জানান, ভূলবশত পোস্টার-লিফলেটে তার নামের পূর্বে গ্রাম ডাক্তারের স্থলে শুধুমাত্র ডাক্তার লেখা ছাপা হয়েছে। তিনি এলাকা থেকে ওই দিনই পোস্টার-লিফলেট সরিয়ে নিয়ে নতুন করে গ্রাম্য ডাক্তার হিসেবে পোস্টার-লিফলেট ছপিয়ে দিবেন বলে জানান। এছাড়া তিনি একজন গ্রাম ডাক্তার হিসেবে ওই এলাকার সকলকে চিকিৎসা সেবা দিয়ে আসার কারণে তারা তাকে ডাক্তার হিসেবেই জানেন বলেও জানান। 

উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী উত্তম ঘরামীর বিরুদ্ধে দু’জন প্রার্থী তার কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি এব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ