আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির শোক

হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধুলখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের সহধর্মীনি নাসিমা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসএমএইচ