বরিশালে পালিত হচ্ছে জেল হত্যা দিবস

শ্রদ্ধায় আর নানা কর্মসূচিতে বরিশালে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেল হত্যা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান, সিটি কর্পোরেশনের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে কাউন্সিলরবৃন্দসহ জেলা আইনজীবী সমিতি, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গির হোসেন গণমাধ্যমকে বলেন, জাতির জনককে হত্যার পর ঘাতক স্বাধীনতা বিরোধী চক্রের ভয় ছিল জাতীয় চার নেতার। তাদেরকে জেলখানায় হত্যা করে ঘাতকগোষ্ঠি। এমন হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে বিরল ও ঘৃন্য, ন্যাকারজনক। ঘাতকরা চেয়েছিল স্বাধিনতাকে লুণ্ঠিত করতে। কিন্তু তা পারেনি। তবে ঘাতক গোষ্ঠি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে ঘাতকদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নস্যাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এই অবস্থায় আমাদের দায়িত্ব মাননীয় প্রাধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের ঐক্যবদ্ধ থাকা।
দিবসটির গুরুত্ব এবং জতীয় চার নেতার শুণ্যতা নিয়ে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটির পক্ষ থেকে।
এসএমএইচ