ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • ‘টিকটক’ অপুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

    ‘টিকটক’ অপুসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী উত্তরা পশ্চিম থানার মামলায় ‘টিকটক’ অপুসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ‘টিকটক’ অপু ছাড়া অপর আসামিরা হলেন- মো. শাকিল হোসেন (২৬), মো. শাহাদত হোসেন (৩০), মো. সানি (২২), মো. নাজমুল (২১) ও মো. রনি প্রকাশ সৈয়দ রাকিবুর রহমান (২৫)।

    বুধবার (৩ নভেম্বর) উত্তরা পূর্ব থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, উত্তরা পূর্ব থানার মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আজিজুর তালুকদার টিকটক অপুসহ ছয়জনের বিরুদ্ধে অভিয়োগপত্র দাখিল করেন। অপরদিকে মুন্না ওরফে লুৎফর রহমানসহ তিনজনের অব্যাহতির আবেদন করেন। 

    পরে গত ১১ অক্টোবর আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের  মামলার থেকে অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জমির উদ্দিন (৪৫) ও মো. সুমন শেখ ওরফে পাপন (২৭)।

    মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট বাদী এস এম মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান রবিন (৩০) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি রাজধানীর উত্তরা থেকে ফিরছিলেন। উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরে আলাউল অ্যাভিনিউয়ের ৫২ নম্বর বাসার সামনে পাকা রাস্তায় পৌঁছালে রবিনের পথরোধ করে টিকটক ভিডিও করতে থাকে।

    এ সময় প্রাইভেটকারে বসে থাকা রবিনসহ তার বন্ধুরা হর্ন বাজালে আসামি সাকিল, শাহদত, সানি, ‘টিকটক’ অপু, নাজমুল, রনি, মুন্না ও জমির উদ্দিন ক্ষিপ্ত হয়ে রবিন ও তার বন্ধু আফসানুল কবির, সরকার সজল মাহমুদ ও মুরাদুল হককে প্রাইভেটকার থেকে টেনে রাস্তায় নামান।

    এরপর ধারালো অস্ত্র, লোহার রড ও ইট দিয়ে মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে তাদের জখমসহ রক্তাক্ত করে আসামিরা। এ সময় আসামিরা ভুক্তভোগীদের কাছে থেকে স্যামসাং ফোন ও নগদ ২১ হাজার টাকা নিয়ে যায়। তাদের নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় বাদী হয়ে মামলা দায়ের হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ