ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • চাকরির আবেদনে অনুমতি লাগবে সরকারি কর্মচারীদের

    চাকরির আবেদনে অনুমতি লাগবে সরকারি কর্মচারীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকরিতে থাকা অবস্থায় আরেকটি সরকারি চাকরির আবেদন করতে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। ইদেনিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নতুন সরকারি চাকিরতে আবেদন করছেন সরকারি কর্মচারীরা। নতুন চাকরি হওয়ার পর কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। এখন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো সরকারি কর্মচারী আরেকটি সরকারি চাকরিতে আবেদন করলে শাস্তি পেতে হবে।

    আদেশ জারির পর থেকে অনুমতি না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    বিষয়টি আমলে নিয়ে গত রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, যারা ইতিমধ্যে অনুমতি না নিয়ে আবেদন করেছেন তাদেরকে লিখিত বা ব্যবহারিক পরীক্ষার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।’।

    মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার কর্মকর্তা উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেরই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর কিংবা পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। আদেশ জারির পর থেকে অনুমতি না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ