ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাছের কাঁটা পায়ে বিঁধে চিকিৎসকের মৃত্যু

    মাছের কাঁটা পায়ে বিঁধে চিকিৎসকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরে মাছ কিনতে গিয়ে শিং মাছ লাফ দিয়ে পড়ে পায়ের ওপর। এতে মাছের কাঁটা পায়ে বিঁধে যায়। মাছের বিষে প্রাণ হারান উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক শাহ মাহমুদুল হাসান মুরাদ (৩৮)। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা বাজারে।

    শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের আদম (ফকিরবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসক ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. শাহজাহান মিয়ার পুত্র। তিনি পাওটানাহাট দোকান মালিক ব্যবসায়ী সমিতির ১ নম্বর ব্লকের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন ছাওলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশা আলম।

    জানা যায়, গত শুক্রবার উপজেলার পাওটানাহাটে মাছ কিনতে গিয়েছিলেন মুরাদ হাসান। মাছবাজারে গেলে শিং মাছ তার পায়ের ওপর লাফ দিয়ে পড়ে। এ সময় তার পায়ের ওপর শিং মাছটির কাঁটা বিঁধে যায়। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান। প্রথম দিনে ব্যথা টের না পেলেও পরদিন মুরাদের পা ফুলে যায় এবং যন্ত্রণা অনুভব করতে থাকেন। ব্যথা তীব্র হলে গতকাল শনিবার রাত ৯টায় মুরাদকে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ