ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় কমিউনিস্ট নেতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আগৈলঝাড়ায় কমিউনিস্ট নেতার মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জগদীশ বৈদ্যর ১ম মৃত্যু বার্ষিকীতে দেড় শতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কমিউনিস্ট নেতা জগদীশ বৈদ্যর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জগদীশ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য জানান, তাঁর পিতার ১ম মৃত্যুবার্ষিকীতে তিন দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এলাকার দেড় শতাধিক অসহায় ও গরীব রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও তাদের শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়া জগদীশ বৈদ্যর ১ম মৃত্যু বার্ষিকীতে ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সংঙ্গীতানুষ্ঠান তিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, ডা. শিশির কুমার গাইন, ডা, মীরা বালা, ডা. মিরন হালদার, বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আস্কর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুধীর রঞ্জন অধিকারী, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সমাজসেবক হীরা লাল অধিকারী, অভিনাশ রায়, হরশিত বৈদ্য প্রমুখ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ