ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

    করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস সংক্রমণে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত হয়েছে ২৭ হাজার ৮৭৩ জন।

    একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে।

    মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

    ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

    তবে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর দুই জনের মৃত্যু এবং ২১৪ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছিল।

    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পরে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ