ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

 আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এছাড়া ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার দাশেরহাট সীমান্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । নিহত সজল সরদার উপজেলার ফুল্লশ্রী  গ্রামের সরোয়ার সরদারের ছেলে। আহতরা হলো নুরু মোল্লা, মিন্টু বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়ায় ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এসময়  সজল সরদার রাস্তার উপর ছিটকে পরে আহত হয় । পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সজলের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে চিকিৎসা দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু  হয় ।  

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ