ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • হাসপাতালে আরও ১৪৬ ডেঙ্গু আক্রান্ত রোগী

    হাসপাতালে আরও ১৪৬ ডেঙ্গু আক্রান্ত রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১২৪ জন ও রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৫৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

    তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছেন ৯১ জন।

    সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে মোট ভর্তি ৭৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৬০৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫০ জন।

    গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৪৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮১ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ২২ জন।

    জানা যায়, গত ১ জানুয়ারি থেকে রোববার (১ নভেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৯৫৪ জন।

    এ বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩ হাজার ৮০১ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে সাত হাজার ৮৪১ জন এবং ১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভর্তি হন পাঁচ হাজার ৬০৪ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ