ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • করোনায় মৃত্যু নামলো দুইজনে

    করোনায় মৃত্যু নামলো দুইজনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু।

    এর আগে গত বছরের ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ৫ মে আরও একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একই বছরের ৪ এপ্রিল মৃত্যু বেড়ে হয় দুইজন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। যা একসময় ২০০ ছাড়ায়।

    এরপর চলতি বছরের ২৮ আগস্ট থেকে শ’য়ের নিচে নামে মৃত্যু। সবশেষ সোমবার (১ নভেম্বর) মৃত্যুর সংখ্যা কমে হলো দুইজন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।

    সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজনই নারী। এই দুজনই ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এসময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

    এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ