ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা

    ৮ মাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের উৎপাদন বাড়াতে ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস নদ-নদীতে জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

    নিষেধাজ্ঞার এই সময়ে ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ যেন না শিকার করা হয় সেজন্য ছোট ফাঁসের জাল ব্যবহারেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

    জানা গেছে, পটুয়াখালী জেলায় ৬৬ হাজার ৬৮০ জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রতি বছরের মতো এবারও ৫৩ হাজারের বেশি জেলে ভিজিএফ সুবিধা পাবে। আট মাসের নিষেধাজ্ঞা পালন করতে ছোট ফাঁসের জালসহ সব সরঞ্জাম বাড়ি নিয়ে যাচ্ছে জেলেরা। তবে তারা বড় ফাঁসের জালের জন্যসহজ শর্তে ঋণের দাবি করেছেন। 

    পায়রাগঞ্জ এলাকার জেলে মোশাররফ বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচির এই সময়ে সরকারিভাবে যে সহায়তা করা হয় তা থেকে প্রকৃত জেলেরা বঞ্চিত হন। সরকারের কাছে অনুরোধ, নতুন করে প্রকৃত জেলেদের তালিকভুক্ত করা হোক।

    গলাচিপা পানপট্টি এলাকার জেলে মনিরুল বলেন, বড় ফাঁসের জাল ফেলার জন্য সরকারের পক্ষ থেকে যদি সহজ শর্তে ঋণ দেয় তবে ভালো হবে। সরকার জেলেদের জন্য ভালো পদক্ষেপ নিয়েছে। তার জন্য সরকারকে ধন্যবাদ।      

    পটুয়াখালী মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, প্রতি বছরের মতো এ বছরও ইলিশের উৎপাদক বাড়াতে আট মাস জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন বন্ধে নানা কর্মসূচি নিয়েছে সরকার। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানে হিসেবে ৭০টি গরু, অবৈধ জালের বিপরীতে বৈধ জাল বিতরণ করা হবে।

    তিনি আরও বলেন, আইন অমান্য করলে ১-২ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও রাখা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ