ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • টিকা দেওয়া দ্রুত হলে শিক্ষা কার্যক্রমও পুরোপুরি চালু হবে

    টিকা দেওয়া দ্রুত হলে শিক্ষা কার্যক্রমও পুরোপুরি চালু হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টিকাদান কর্মসূচি যত দ্রুত সফল হবে তত দ্রুত পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজে স্কুল শিক্ষার্থীদের (১২ থেকে ১৭ বছর) টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা প্রয়োগে রাজধানীর আটটি কেন্দ্র ও সারাদেশে আপাতত ২১ জেলা নির্ধারণ করা হয়েছে। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আশা করি কোনো সমস্যা হবে না। কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও আছে।

    এসময় স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে যে কাজ করছে তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. দীপু মনি।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম প্রমুখ।

    আজ থেকে রাজধানীর ১২টি কেন্দ্রে টিকা দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সুবিধা না থাকায় ৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    রাজধানীর যে শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং স্কলাসটিকা স্কুল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ