ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দাদার শেষকৃত্যের পরই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

    দাদার শেষকৃত্যের পরই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কুড়িগ্রামের রাজারহাটে দাদার শেষকৃত্যের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে রামকৃষ্ণ ঝিনুক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

    রামকৃষ্ণ ঝিনুক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়। রাতে তা শেষ হয়। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে পরিবারে দুই মৃত্যুর ঘটনায় শোকের মাতম চলছে। 

    স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, দাদার শেষকৃত্য সম্পন্নের পরই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু হয়েছে। আমি রাত ২টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম।

    রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ