ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • জাটকা ধরায় কাল থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা

    জাটকা ধরায় কাল থেকে ৮ মাসের নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হওয়ার সপ্তাহ না পেরোতেই আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। সোমবার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ৮ মাসব্যাপী এ নিষেধাজ্ঞা।

    মা ইলিশ সংরক্ষণে চলতি মাসে ২২ দিন সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ ছিল। এ সময় জেলেদের বিভিন্ন সহায়তা প্রদান করে সরকার। তবে সেই নিষেধাজ্ঞা শেষ না হতেই আবারও ১ নভেম্বর (সোমবার) থেকে ৮ মাস বন্ধ থাকবে জাটকা ধরা। এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

    তবে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ জেলেরা। তাদের অভিযোগ, ২২ দিনের কর্মসূচিতেই তারা ক্ষতিগ্রস্ত। নদীতে জাল ফেললে কিছু জাটকা আটকাবেই। তাই সরকারের এমন সিদ্ধান্ত তাদের বিপাকে ফেলবে। সেই সঙ্গে প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ করে খাদ্য সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ