ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • ইন্দোনেশিয়ায় জাহাজ-নৌকার সংঘর্ষে নিখোঁজ ১৭

    ইন্দোনেশিয়ায় জাহাজ-নৌকার সংঘর্ষে নিখোঁজ ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ায় একটি জাহাজ এবং নৌকার সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিখোঁজ হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তার বরাতে আল জাজিরা জানায়, জাভা দ্বীপে কার্গো জাহাজ এবং মাছ ধরার নৌকার সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটেছে ।

    স্থানীয় সময় শনিবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। তবে দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

    এক  সরকারি কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার করতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ