ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

    বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন। বাংলাদেশের আমন্ত্রণে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছে।

    জানা যায়, ভারতের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের জন্য হতে পারে।

    ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এরইমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

    দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।  

    ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ