ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

    মনপুরায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার মনপুরায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    শনিবার সকাল ১০ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মসজিদের পাশ থেকে আটক করে পুলিশ।

    আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী হলেন, উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা মৃত নজির আহম্মদ পাটোয়ারীর ছেলে মোঃ বেল্লাল পাটোয়ারী।

    জানা যায়, ২০১৪ সালের এক চুরির মামলায় ভোলার চর‌্যফাসনের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আসামী মোঃ বেল্লাল পাটোয়ারীকে দশ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা ও  অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেন। যার মামলা নং জি.আর- ০৪/২০১৪ ইং। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, দশ বছরের পলাতক এক আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ