ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • করোনার কারণে অনেক শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না: শিক্ষামন্ত্রী

    করোনার কারণে অনেক শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না: শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে ক্লাস শুরু হলেও করোনার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেকের অভিভাবকরা সঙ্কিত আছেন যে, বিদ্যালয়ে পাঠালে তাদের সন্তানরা আবার না করোনা আক্রান্ত হয়ে পরে। এছাড়া অনেক অভিভাবক আছেন আর্থিক অসঙ্গতির কারণে হয়তোবা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চাচ্ছেন না।

    শনিবার (৩০ অক্টোবর) চাঁদপুর লেডি প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সস্প্রসারণ, পৌর শহিদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ভবনের কাজের ভিত্তি ফলক উন্মোচন এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, আবার করোনাকালীন সময়ে অনেকের বাল্য বিবাহ হয়ে গেছে। তবে আমরা এবং শিক্ষকবৃন্দ সর্বাত্মকভাবে এইসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত শতভাগ নিশ্চিত হবে।

    এসময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ