ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • সিদ্ধান্ত নেই ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার

    সিদ্ধান্ত নেই ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখনো সিদ্ধান্ত আসেনি ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার বিষয়ে। এই নিবন্ধনের বিজ্ঞপ্তি সংশোধনের সিদ্ধান্ত হলেও তা এখনো শুরু হয়নি। গত বছরের মে মাসে এই নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    ইতোমধ্যে নিবন্ধিত হতে আবেদন করা ১১ লাখের বেশি প্রার্থী আছেন পরীক্ষার অপেক্ষায়। আর গ্রন্থাগার শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগপ্রত্যাশীরা অপেক্ষায় আছেন কবে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধন করা বিজ্ঞপ্তি জারি করা হবে।

    গত বছরের ১৫ ও ১৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও ৭, ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে ওই বছরের ২৬ এপ্রিল সেগুলো স্থগিত করা হয়। এ নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১১ লাখ ৭২ হাজার প্রার্থী।

    এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গ্রন্থাগার প্রভাষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব এনটিআরসিএকে দেওয়া হয়েছে। এনটিআরসিএকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছিল, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অংশ হিসেবে এ দুটি পদে এনটিআরসিএ সিলেবাস প্রণয়নসহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও উত্তীর্ণদের সনদ দেওয়াসহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এ পদগুলোতে নিয়োগ সুপারিশ করতে হবে।

    এনটিআরসিএর পরীক্ষা শাখার কর্মকর্তারা জানান, ১৭তম পরীক্ষার বিজ্ঞপ্তি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গ্রন্থাগার প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। অনুমোদনের পর নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি সংশোধনের কাজ শুরু হবে।

    এদিকে এনটিআরসিএর পাঠ্যসূচি প্রণয়ন শাখার উপ-পরিচালক মো. রুহুল কুদ্দুস চৌধুরী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর সিলেবাস প্রকাশ করা হবে। সিলেবাস অনুমোদনের পর বিজ্ঞপ্তি সংশোধন করে জারি করা হবে। এরপর এসব পদে নিবন্ধনের আবেদন নেওয়া হবে।

    ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেদিন বিকেল ৪টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা সে বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পেরেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ