ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সংবিধানে মুক্তিযুদ্ধের বিষয় সংযোজন করতে রিট

    সংবিধানে মুক্তিযুদ্ধের বিষয় সংযোজন করতে রিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে সংবিধানের কোনো সংগতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

    ছয় বীর মুক্তিযোদ্ধার পক্ষে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এই রিট আবেদন করেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই। এ কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট করেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ