ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • দেশের সবাই করোনার টিকা পাবে : প্রধানমন্ত্রী

    দেশের সবাই করোনার টিকা পাবে : প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সব নাগরিক করোনার টিকা পাবে।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ত্রাণ তহবিলে কম্বল গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

    শীতকাল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেখে আবারও করোনার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আসন্ন শীতে বাংলাদেশে যেন করোনার প্রাদুর্ভাব দেখা না দেয়, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকসহ দেশের ৩৭টি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে ২৬ লাখ ৪৫ হাজার কম্বল দেওয়া হয়। এ সময় বাণিজ্য প্রসার ও নতুন বাজার তৈরি করতে তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ