ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

    তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে ৫০ পিস ইয়াবাসহ হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে কোস্টগার্ডের মাঝী ইউসুফকে। আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    থানা ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদরের শশীগঞ্জ গ্রামের ৫ নং ওয়ার্ডের বজল মাঝী বাড়ীর উত্তর পাশের ইয়াবা ব্যবসায়ী জাফরের বাসায় অভিযান চালায় তজুমদ্দিন থানা পুলিশ। এসময় ভুঁইয়াকান্দি গ্রামের গেদু বেপারির ছেলে মোঃ হাসান (২৫)কে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তবে শশীগঞ্জ গ্রামের মৃত অজিউল্লাহর ছেলে মোঃ জাফর পালিয়ে যায়। তল্লাশী চালিয়ে পুলিশ আরো ২০ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে শশীগঞ্জ গ্রামের শাহজাহানের ছেলে কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝীকে থানায় নিয়ে আসে পুলিশ।

    পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ইউসুফকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এসআই মামুন অর রশীদ বাদী হয়ে আটককৃত হাসান ও পলাতক জাফরকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ০৪, তারিখ-২৮-১০-২১ ইং)
    স্থানীয়রা জানান,  ইয়াবা ব্যবসায়ী জাফরের অর্থ যোগানদাতা কোস্টগার্ডের নৌকা চালক ইউসুফ মাঝী। কিছুদিন পূর্বে ইউসুফ মাঝীর স্ত্রী কোস্টগার্ডের অফিসে ইয়াবা জমা দিয়ে বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার পাননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ