ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • গণটিকার দ্বিতীয় ডোজ আজ

    গণটিকার দ্বিতীয় ডোজ আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধুমাত্র তাদেরই ২৮ অক্টোবর গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।  

    এদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দেশে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। আজ দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

    স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, কেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ নেই। প্রথম ডোজ নেওয়া কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে হবে। ক্যাম্পেইনে কাউকেই প্রথম ডোজ দেওয়া হবে না। এটা কেবল দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন।

    এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। বৃহস্পতিবার টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর নভেম্বর মাসে অন্তত পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ