ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • শিক্ষার্থীদের দেড় ঘণ্টা হলে বসিয়ে রেখে পরীক্ষা স্থগিত ঘোষণা

    শিক্ষার্থীদের দেড় ঘণ্টা হলে বসিয়ে রেখে পরীক্ষা স্থগিত ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ দেড় ঘণ্টা শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসিয়ে রাখা হয়। বুধবার (২৭ আগস্ট) সাত কলেজের কয়েকটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

    শিক্ষার্থীরা জানায়, রুটিন অনুযায়ী বুধবার সাত কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ‘রাজনৈতিক তত্ত্ব পরিচিতি’ (পত্র কোড ১০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলে প্রশ্ন পাওয়ার পর দেখা দেয় বিপত্তি। রুটিনে দেওয়া বিষয় ও বিষয় কোডের সঙ্গে হাতে পাওয়া প্রশ্নের বিষয় ও বিষয় কোডের মিল থাকলেও ভেতরের প্রশ্নের সঙ্গে এ বিষয়ের কোনো সম্পর্ক নেই। এসময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে জানালে তারা প্রশ্ন নিয়ে নেন। এরপর শিক্ষার্থীদের পরীক্ষার হলে দেড় ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। একপর্যায়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

    চূড়ান্ত পরীক্ষায় প্রশাসনের দায়িত্বহীন এমন কাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    ঢাকা কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসান আহমেদ বলেন, ঢাকা কলেজের পরীক্ষাকেন্দ্র ছিল ইডেন মহিলা কলেজে। দুপুর ১২টায় আমাদের পরীক্ষা শুরু হয়। এরপর প্রশ্ন হাতে পেয়ে দেখি সাবজেক্ট কোড মিল থাকলেও প্রশ্নের সঙ্গে আমাদের সাবজেক্টের প্রশ্নের কোনো মিল নেই। পরে দায়িত্বরত শিক্ষককে জানানো হলে তিনি আমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেন এবং আমাদের বসে থাকতে বলেন। প্রায় দেড় ঘণ্টা পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এ ঘটনায় আমরা বিস্মিত।

    সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হাফিজুল বলেন, আমাদের পরীক্ষাকেন্দ্র ছিল সরকারি বাঙলা কলেজে। আমরা খাতার সব তথ্য পূরণ করার পর নির্দিষ্ট সময়ে প্রশ্নও পাইনি। প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিট পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত। এভাবে শিক্ষার্থীদের হয়রানির কোনো মানেই হয় না।

    জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আমরা এ সমস্যার কথা জেনেছি। আমাদের শিক্ষার্থী যারা ইডেন মহিলা কলেজে  পরীক্ষা দিতে গিয়েছিল তাদের এমন একটি সমস্যা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে এ কোডের পরীক্ষা ছিল না। এখানে কোনো পরীক্ষা স্থগিত হয়নি।

    সমাজবিজ্ঞান বিভাগের নন-মেজর পরীক্ষার বিষয় কোড ভুল হওয়ায় এ সমস্যা হয়েছে বলে জানান সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, একটি বিষয় কোড ভুল হয়েছিল। যার কারণে যে বিষয়ের পরীক্ষা সেই প্রশ্ন কেন্দ্রেই আসেনি৷ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে। তাই শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছিল। আমরা পরবর্তীতে পরীক্ষাটি নিয়ে নেব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ