ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • এবার এসএসসি পরীক্ষায় কড়া নজরদারি থাকবে ফেসবুক-টুইটারে

    এবার এসএসসি পরীক্ষায় কড়া নজরদারি থাকবে ফেসবুক-টুইটারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি করা হবে। কোনো আইডিতে সন্দেহ হলে তা মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী।

    বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বৈঠক থেকে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি রাখা হবে। কেউ যেন প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছাড়াতে না পারে সেসব বিষয়ে মনিটরিং করা হবে। নজরদারি করা হবে মোবাইল ব্যাংকিংয়ের ওপরও। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে। বিশেষ করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে কঠোর নজরদারি বসানো হবে। কোনো আইডি থেকে গুজব ছাড়ালে তাকে আটক করা হবে। সেই সঙ্গে কোনো আইডিতে সন্দেহ হলে তাকে নজরদারির আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা হয়েছে। পরীক্ষা চলাকালে কেউ যদি প্রশ্নফাঁস ও তার চেষ্টা করে অথবা এ ধরনের গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলে তাকে আইনের আওতায় আনা হবে। এজন্য আমাদের কঠোর নজরদাবি থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ