ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মনপুরায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় আরও এক আসামী আটক

     মনপুরায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় আরও এক আসামী আটক
    আটক সেলিম মেকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় সেই গৃহবধূকে গনধর্ষণের ঘটনার মামলার পাঁচ আসামীর মধ্যে আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। এনিয়ে পুলিশ প্রধান আসামী সহ দুই জনকে আটক করলো। তবে ঘটনার সাথে জড়িত অপর ৩ আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    এদিকে ধর্ষণের পাশাপাশি পাশবিক নির্যাতনে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ অসহ্য যন্ত্রনায় আত্নচিৎকার করছেন মুঠোফোনে জানিয়েছেন ওই গৃহবধূর বড় বোন। তিনি আরও জানান, ওরা ধর্ষণের পাশাপাশি কামড় ও আচঁড়ে সমস্ত শরীর রক্তাক্ত করেছেন।

    বুধবার ভোর রাত ৩ টায় পুলিশ উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মামলার ৫ নম্বর আসামী সেলিম মেকারকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সকালে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গৃহবধূকে ধর্ষণের মামলার ৫ আসামীর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অপর তিন আসামী ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    উল্লেখ্য, গত রোববার রাতে মহিলা কণ্ঠে নাম ধরে ডেকে ঘরের দরজা খুলে ৫ যুবক জোরপূর্বক হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এক গৃহবধূকে। পরে স্থানীয়রা রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।

    এই ঘটনায় গত সোমবার ওই গৃহবধূ ৫ জনকে আসামী করে মামলা করে। ঘটনাটি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে ৫ নং ওয়ার্ডে ওই গৃহবধূর বাড়ীর পাশে বাগানে ঘটে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ