ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • আলটিমেটাম স্থগিত করেছেন বিমানের পাইলটরা

    আলটিমেটাম স্থগিত করেছেন বিমানের পাইলটরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিমান এমডি (ব্যবস্থাপনা পরিচালক) আবু সালেহ মোস্তফা কামালের আশ্বাসে কাজে ফিরেছেন বিমানের পাইলটরা। স্থগিত করেছেন ৭৫ ঘণ্টার বেশি কাজ না করার আলটিমেটাম। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট এসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, দুপুরে বিমান এমডির সঙ্গে বাপা নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে বিমান এমডি আগামী শনিবারের মধ্যে ওভারসিস এলাউন্স নিয়ে তাদের যে বেতন বৈষম্য চলছে সেটি নিরসন করবেন। এই আশ্বাস পেয়ে পাইলটরা তাদের আলটিমেটাম স্থগিত করেছেন। তিনিও রাতে ফ্লাইটে যাচ্ছেন বলে জানান। এই অবস্থায় সোমবার বিমানের দুবাই, দোহা ও মাসকট ফ্লাইট নিয়ে যে সমস্যা হয়েছিল সেটির অবসান হয়েছে।

    বাপা সূত্রে জানাগেছে, বর্তমানে বিমানের পাইলট সংখ্যা ১৫৭ জন। মাসে যদি একজন পাইলট সর্বোচ্চ ৭৫ ঘণ্টা ডিউটি (ফ্লাই) করে তাহলে এই সংখ্যা পরের মাসে অর্ধেক হয়ে যাবে। এতে বিমানের অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় মঙ্গলবার বিমান ম্যানেজমেন্ট তড়িঘড়ি করে পাইলটদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আগামী শনিবারের মধ্যে পাইলটদের সব ধরনের বেতন বৈষম্য নিরসনের আশ্বাস দেওয়া হয়। তবে এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

    এরআগে গত সোমবার বাপা সভাপতি মাহবুবুর রহমান সোমবার বলেছিলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।

    মাহবুবুর বলেন, কিন্তু দুই মাসেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পাইলটরা এখন সিদ্ধান্ত নিয়েছে, তাদের সঙ্গে বিমানের যে চুক্তি, সেটার বাইরে তারা কোনো কাজ করবে না। পাইলটরা জানান, বিমান ও বাপার মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী পাইলটদের মাসে ৭৫ ঘণ্টা ফ্লাই করার কথা এবং মাসে ৮ দিন ছুটি পাওয়ার কথা।

    পাইলটরা জানান, তারা ‘ওভারসিজ অ্যালাউন্স’ নামে একটি ভাতা পেতেন, যা তাদের বেতনের ২০ শতাংশ। সেটা সম্পূর্ণরুপে বন্ধ বলে মূলত তাদের বেতন ২৫ শতাংশের পরিবর্তে ৪৫ শতাংশ কাটা হচ্ছে। আর যাদের বেতন ৫ শতাংশ কাটা হবে, তাদের ক্ষেত্রেও সেটা ২৫ শতাংশে দাঁড়াবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ