ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • ফের আন্দোলনে বিমানের পাইলটরা

    ফের আন্দোলনে বিমানের পাইলটরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও আন্দোলনে নেমেছেন বিমানের পাইলটরা। বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    সোমবার বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

    মাহবুবুর রহমান বলেন, মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।

    তিনি বলেন, এরমধ্যে বিমানের চেয়ারম্যান, এমডিসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না।

    আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে।

    এরআগেও পাইলটরা আন্দোলনে যান। করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ