ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

ঋণের টাকা পরিশোধে শিশু অপহরণ!

ঋণের টাকা পরিশোধে শিশু অপহরণ!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রানা আহমেদ বাকি (৩৪)। ২০০৯ সালে জমিজমা বিক্রি ও ঋণ করে দুবাই যান। কিন্তু সঠিক কাগজপত্র না থাকায় ২৩ দিন জেল খেটে যাকাত ভিসায় দেশে ফেরেন। দেশে ফিরে রিকশা চালিয়ে ঋণের টাকা পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে অপহরণের পরিকল্পনা মাথায় নেন। ঋণের তিন-চার লাখ টাকা পরিশোধের জন্য ঢাকার অদূরে আশুলিয়া এলাকা থেকে তিন বছরের এক শিশুকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এমনকি মুক্তিপণ না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেন। অপহরণের দুদিন পর সিরাজগঞ্জ থেকে অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এসময় অপহরণকারী রানা আহমেদকেও গ্রেফতার করে পুলিশের এ এলিট ফোর্স।

রোববার (২৪ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন