ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • করোনার টিকা ছাড়াই আসা যাবে বাংলাদেশে

    করোনার টিকা ছাড়াই আসা যাবে বাংলাদেশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনার কারণে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে জারি করা নির্দেশনাগুলো তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে পৃথিবীর যে কোন দেশে (সে দেশের বিধিনিষেধ অনুযায়ী) যাওয়া বা সেসব দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে আর নিষেধাজ্ঞা থাকছে না। 

    তবে ১৩টি দেশ থেকে আসা যাত্রীদের জন্য কিছু বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    এক সার্কুলারে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির এ তথ্য জানিয়েছেন।

    দেশগুলো হচ্ছে- আরমেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, মোলডোভা, ফিলিস্তিন, মঙ্গোলিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন।

    সার্কুলারে বেবিচক জানায়, এসব দেশ থেকে যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত যে কোনো একটি করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে বাংলাদেশে আসবেন তাদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যারা টিকা ছাড়া আসবেন তাদের সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    এছাড়া এই ১৩ দেশ ব্যতীত অন্যান্য দেশের যাত্রীরা যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে দেশে আসেন, সেক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আগে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হতো।

    এই ১৩ দেশ ব্যতীত অন্যান্য দেশের যাত্রীরা যদি টিকার পূর্ণাঙ্গ ডোজ না নিয়ে বাংলাদেশে আসেন তাহলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

    আদেশটি ২৪ অক্টোবর থেকে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে চলতি বছরের আগস্টে টিকা ছাড়া ১১টি দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বেবিচক। দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, এসওয়াতিনি, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন।

    তবে এখন থেকে টিকা না নিলেও দেশে প্রবেশের সুযোগ থাকছে। সেক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ