ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • বর্তমানে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান : পররাষ্ট্রমন্ত্রী

    বর্তমানে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান : পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বর্তমান সরকারের নারীবান্ধব নীতির কারণে আজকের বাংলাদেশে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভাসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    শনিবার (২৩ অ‌ক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয়ী  অ্যাওয়ার্ড -২০২১’ প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

    ড. মো‌মেন ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সবচেয়ে নারীবান্ধব সরকার। আজকের বাংলাদেশে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভাসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান। বর্তমান সরকারের নারীবান্ধব নীতির কারণেই এটা সম্ভব হয়েছে।

    মোমেন ব‌লেন, শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসেই প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের এজেন্ডা গ্রহণ করেছিলেন। হাসিনার প্রথম সরকারের সময়ে জাতীয় মহিলা উন্নয়ন নীতি প্রণয়ন এবং দ্বিতীয় মেয়াদে তার ব্যক্তিগত নির্দেশনায় নারী উদ্যোক্তাদের জন্য জয়ীতা কর্মসূচি গ্রহণ করা হয়।

    বিদেশে বাংলাদেশি নারীদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা উল্লেখ করে মোমেন বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনগুলোতেও বর্তমানে আমাদের নারীদের নিযুক্ত করা হচ্ছে। বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীদের বিরুদ্ধে সবধরনের বৈষম্য দূরীকরণ বিষয়ক কনভেনশন এবং বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে অনন্য উচ্চতায় পৌঁছেছে।

    চলমান ক‌রোনাভাইরাস মহামা‌রির মধ্যেও জীবনের প্রায় সব ক্ষেত্রে দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে উল্লেখ করে ড. মোমেন বলেন, ই-কমার্স আজকের বাংলাদেশের প্রসারমান অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে। দ্রুত বর্ধনশীল ই-কমার্সে নারীদের ব্যাপক অংশগ্রহণ নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে উই-এর নারী ই-কমার্স উদ্যোক্তাদের মধ্য থেকে প্রতি বছরের মতো দশটি ক্যাটাগরিতে দশ জন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আরও চারটি ক্যাটাগরিতে চল্লিশ জনসহ সর্বমোট ৫০ জন নারী উদ্যোক্তাকে ‘জয়ী অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হয়। এর আগে উই-এর অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘উইহাটবাজার’-এর আনুষ্ঠানিক উদ্‌বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, লংকা-বাংলা ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উই-এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ