ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ইউটিউব দেখে শিখেছেন মন্ত্র, ধারণ করেছেন ৪০ নারীর আপত্তিকর ভিডিও

    ইউটিউব দেখে শিখেছেন মন্ত্র, ধারণ করেছেন ৪০ নারীর আপত্তিকর ভিডিও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বানিয়াচং-এ অপচিকিৎসা ও নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার মোবাইল, কম্পিউটার ও মেমোরি কার্ড থেকে ৪০ জন নারীর আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আহাদুর রহমান ঐ উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের শোল্লুক মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে একই উপজেলার ইমামবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

    র‍্যাব-৯ হবিগঞ্জ সিপিসির কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, কবিরাজ আহাদুর রহমান পড়াশুনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। কবিরাজি করার আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতেন। দুই বছর আগে ইউটিউব দেখে যাদু-মন্ত্র শিখে কবিরাজিকে পেশা হিসেবে বেছে নেন।  ইমামবাড়ি বাজারে চেম্বার বসিয়ে বান, যাদু, চালান, স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে না হওয়া, গর্ভ নষ্ট না হওয়াসহ বিভিন্ন রোগের অপচিকিৎসা শুরু করেন।

    লেফটেন্যান্ট নাহিদ জানান, অপচিকিৎসার এক পর্যায়ে প্রতারণার আরো ভয়ঙ্কর ফাঁদ তৈরি করেন ভণ্ড কবিরাজ আহাদ। গোপন রোগের চিকিৎসার নামে নারীদের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করতেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করতেন। তার চেম্বার থেকে উদ্ধার হওয়া মোবাইল, কম্পিউটার ও মেমোরি কার্ডে অন্তত ৪০ জন নারীর আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন ঐ ভণ্ড কবিরাজ।

    একাধিক ভুক্তভোগীর অভিযোগে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে আহাদুর রহমানকে গ্রেফতার করেছে র‍্যাব। ঐ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। রাতেই তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ