ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

পূজায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

পূজায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপূজায় বন্ধুদের নিয়ে অতিরিক্ত মদ্পানে গোবিন্দ বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে মদপান করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে গোবিন্দের মৃত্যু হয়।

নিহত গোবিন্দ বিশ্বাস সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী গ্রামের মৃত ধনরঞ্জন বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন। উপজেলার বাংলাবাজার এলাকায় দোকান ভাড়া নিয়ে কাজ করতেন তিনি।

গোবিন্দ বিশ্বাসের বোন পুষ্পা রানী বিশ্বাস জানান, তার ভাই গোবিন্দ বিশ্বাস পূজায় বন্ধুদের নিয়ে আনন্দ-উল্লাসে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন