ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • অসুস্থ গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি, পাঠালেন ফুলেল শুভেচ্ছা

    অসুস্থ গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি, পাঠালেন ফুলেল শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন দেশটিতে সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধি-নিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে খোঁজ-খবর নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

    এ সময় তিনি ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের মাধ্যমে আবদুল গাফফার চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পাঠান।গাফফার চৌধুরী তার খোঁজ-খবর নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।তিনি আশা প্রকাশ করেন আবদুল গাফফার চৌধুরী সুস্থ হয়ে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ