ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • কুমিল্লার কাজটি সে তো প্ল্যান মাফিক করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

    কুমিল্লার কাজটি সে তো প্ল্যান মাফিক করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় পূজামণ্ডপে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই লোকটি কার প্ররোচনায়, কার নির্দেশে, কীভাবে এই কাজটি করল। সে তো প্ল্যান মাফিক করেছে। কাজেই নির্দেশিত হয়ে কিংবা কারও প্ররোচনা ছাড়া এ কাজটি করেছে বলে আমরা এখনও মনে করি না। তাকে ধরতে পারলে আমরা বাকি তথ্য উদ্ধার করতে পারব বলে আমি বিশ্বাস করছি।

    আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব‍্যবস্থাপনা ও আইনশৃংখলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অভিযুক্তকে খুঁজে বের করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। সে কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না। যারা তাকে পাঠিয়েছিল হয়তো আমি এখনও বলতে পারছি না, তারা তাকে লুকিয়ে রাখতে পারে। আমরা তাকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি।  

    তিনি আরও বলেন, আমাদের যারা এ কাজে অভিজ্ঞ, তারা দীর্ঘক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করে সুনিশ্চিত হয়েছেন, এই ব্যক্তিটি মসজিদ থেকে কোরআন শরীফ এনে রেখেছেন, এটা তারই কর্ম। আমরা যতটুকু দেখেছি, লোকটি কোরআন শরীফ এনে মূর্তির কোলে রেখে মূর্তির গদাটি কাঁধে করে নিয়ে আসছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ