ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • আজ বিশ্ব ক্রেডিট ইউনিয়ন দিবস

    আজ বিশ্ব ক্রেডিট ইউনিয়ন দিবস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    ২১ অক্টোবর, আজ আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস। প্রতিবছর অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে এই দিবসটি উদযাপিত হয়। ৭৩ তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস আজ। 

    বাংলাদেশসহ বিশ্বের ১১৮টি দেশে ৮৫ হাজার ৪০০টি ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে ২৭ কোটি ৪২ লাখের বেশি সাধারণ মানুষ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। 

    ১৯৪৮ সাল থেকে আমেরিকায় জাতীয়ভাবে এবং ১৯৬৪ সাল থেকে বিশ্বব্যাপী প্রতিবছর অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৫৫ সালে ফাদার চার্লস জে, ইয়াং সিএসসি ঢাকার লক্ষ্মীবাজারে মাত্র ৪৬ জন সদস্য নিয়ে দ্য খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, ঢাকার প্রতিষ্ঠা করে এ দেশে ক্রেডিট ইউনিয়নের গোড়াপত্তন করেন।

    বিশ্বব্যাপী করোনাকালে ক্রেডিট ইউনিয়নগুলো তাদের সদস্যদের একটি উচ্চমানের পরিসেবা প্রদান অব্যাহত রাখায় এবং ক্রেডিট ইউনিয়নের সদস্যদের প্রতি উদারতা প্রদর্শন করায় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে আলাদা একটি উচ্চমাত্রার মহিমা প্রকাশ পেয়েছে। ক্রেডিট ইউনিয়ন ব্যতিক্রমধর্মী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে করোনাকালে সদস্যদের জন্য এসব উদারতা, সহমর্মিতা, সহনশীলতা ও সহযোগিতার হাত সম্প্রসারিত করায় ক্রেডিট ইউনিয়ন ‘বিশ্ব সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণামূলক প্রত্যাশা’জোরালোভাবে প্রকাশ পেয়েছে।

    ক্রেডিট ইউনিয়নগুলো দীর্ঘদিন থেকেই এর আর্থিক ভিত সুদৃঢ়, সুরক্ষিত ও সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণ সদস্যরা তাদের আমানতের নিরাপত্তা বিধান ও ভবিষ্যতে এর নিশ্চিতভাবে সুরক্ষার বিষয়ে ক্রেডিট ইউনিয়নের ওপর যথেষ্ট আস্থা রয়েছে। বৈশ্বিক মহামারি কারণে বিশ্বের অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল কোম্পানি, গামেন্টস ফ্যাক্টরি, বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তিমালকানাধীন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যার ফলে লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। 

    তবে প্রত্যাশার বিষয় হলো বিশ্বের কোথাও কোনো ক্রেডিট ইউনিয়ন করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায়নি এবং কর্মী-কর্মকর্তা কর্মহীন হয়ে পড়েনি। বরং বিশ্বব্যাপী সম্প্রদায়ের সার্বিক অবস্থা বিশেষ করে তাদের অনুপ্রেরণার কথা বিবেচনায় নিয়ে ডিজিটাল পদ্ধতি অবলম্বনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশ্বে ক্রেডিট ইউনিয়নগুলোর কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হয়েছে এবং করোনা মহামারিকালে সদস্যদেরকে সচেতনতা বৃদ্ধিকরণে ও মানসিকভাবে শক্ত থাকতে সর্বদা অনুপ্রাণিত করেছে। 

    ১৯৮৬ সালের ৩ জুন ‘দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ (কালব) সমবায় অধিদপ্তরের নিবন্ধন লাভ করে। কালবের আওতায় গেল ৩০ জুন পর্যন্ত দেশের ৫৭টি জেলার ২৬০টি উপজেলায় সর্বমোট এক হাজার ৮৪টি ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত ক্রেডিট ইউনিয়নগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা প্রায় সাত লাখ। সঞ্চয় আমানতের পরিমাণ দুই হাজার ৮৯৫ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৬৮৫ টাকা। শেয়ার মূলধন এক হাজার পাঁচ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ