ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • অবশেষে জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

    অবশেষে জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ১৯ দিন ছেলে কাছে নেই। দূরে রয়েছে, তাও আবার জেলে। এমন দুর্বিসহ দিন বলিউড বাদশাহ শাহরুখ খানের জীবনে আর কখনো আসেনি। মাদক মামলায় তার ছেলে আরিয়ান খান রয়েছেন মুম্বাইয়ের আর্থার রোড জেলে।

    অবশেষে জেলে গিয়েই ছেলের সঙ্গে দেখা করেছেন কিং খান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে তিনি আর্থার রোডে জেলে যান। সেখানে গিয়ে ছেলেকে সান্ত্বনা দিয়েছেন, তার মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন বাবা এসআরকে।

    এদিকে বারবার জামিনের আবেদন করা হলেও কোনোভাবেই জামিন মিলছে না আরিয়ানের। বুধবার (২০ অক্টোবর) তার জামিন আবেদন পুনরায় নাকচ করে দেন মুম্বাই আদালত। এবার হাই কোর্টের দ্বারস্থ হবেন আরিয়ানের আইনজীবী।

    আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম শাহরুখ খান প্রকাশ্যে এসেছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও বের হতে পারছিলেন না। কারণ বাড়ির বাইরে প্রতিনিয়ত অগণিত ভক্তের ভিড় লেগে আছে। এছাড়া এই ঘটনায় তার পরিবার থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

    জানা গেছে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) মুম্বাই হাই কোর্টে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হতে পারে। তবে এই শুনানি হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কোটি শাহরুখপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আরিয়ানের জামিনের জন্য। কিন্তু কোনো কিছুই আমলে নিচ্ছেন না আদালত।

    উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামী হয়ে আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ