ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কমছে তিস্তার পানির প্রবাহ, স্বস্তি নেই এখনো

    কমছে তিস্তার পানির প্রবাহ, স্বস্তি নেই এখনো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নীলফামারীর ডিমলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    তবে সাময়িক পানি কমলেও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের মনে স্বস্তি ফেরেনি এখনো।

    বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে তিস্তায় পানি বেশি থাকায় প্লাবিত হয়েছে আশপাশের নিম্নাঞ্চল। এতে ভেঙে গেছে চারটি বাঁধ।নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ১ হাজার পরিবার, আর পানিবন্দি রয়েছে ৩০ হাজার পরিবার।

    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা প্রিন্স জানান, সকাল ৮টায় পাওয়া পরিমাপ অনুযায়ী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি কমতে শুরু করেছে।

    তিনি জানান, নতুন করে কোনো বাঁধ ভেঙেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের লোকজন মাঠে গিয়েছেন। তারা দেখাশোনা করছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ