ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  •  কিম আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি: ট্রাম্প

     কিম আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণেই আলোচিত। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে নতুনভাবে আলোচনার জন্ম দিলেন।

    ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে তার সম্পর্ক থাকাটা 'ভালো, খারাপ কিছু নয়।'

    সম্প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প।

    মানবাধিকার সংগঠনগুলো এ মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন।

    ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, আমি যখন প্রেসিডেন্ট হলাম তখন ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোনো যুদ্ধই হয়নি।

    তিনি আরও বলেন, আমাকে চিঠি লেখে কিম। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। এতে সমস্যা কী।

    উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিমের বিরুদ্ধে নানা সময়েই স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে থাকে। তাইতো কিমকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য হইচই ফেলেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ