ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

     ভোলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
    কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ (এসএফপি) ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ভোলা এ্যাসোসিয়েশন অব ভলান্টারী  একশনস ফর সোসাইটি (আভাস) এর কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসকের মো. তৌফিক-ই-লাহী  চৌধুরী । আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আজিজুল ইসলাম প্রমুখ।  

    মেরী স্টোপস ক্লিনিক ও  আভাস এর যৌথ উদ্যোগে আয়োজিত  কর্মশালায় প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য,প্রকল্পের কাজের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেয় ভোলা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ও চ্যানেল-২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপু প্রমুখ।

    এসময় আরো উপস্থিত ছিলেন আভাস প্রেগাম অফিসার তাসলিমা আক্তার, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের,আভাস এর (এসএফপি) তাসলিমা আক্তার সহ আরো অনেকে প্রমুখ।

    সভায় জানানো হয় আভাস কর্তৃক পরিচালিত বর্তমান স্বাস্থ্যসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত পরিবার পরিকল্পনা শক্তিশালীকরন (এসএফপি) কর্মসূচীর আওতায় জেলা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের  সহযোগিতায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আভাস বিভিন্ন এডভোকেসি করে থাকবে। সভা  শেষে  ভোলা জেলে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো. আজিজুল ইসলামকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা এ্যাডভোকেসি ওয়াকিং কমিটি গঠন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ